চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার, ২টি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান হতে এসব উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এসআরবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি’র সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে এর একটি দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় পূর্ব টিকরা গ্রামের একটি আম বাগান হতে ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম সাদা রংয়ের গান পাউডার, ২টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা ওই স্থানে সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধার আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ রবিন মিয়া
নির্বাহী সম্পাদকঃ ইরিন তৃষ্ণা
ফোন নাম্বারঃ 01937643838
ফোন নাম্বারঃ 01772666086
Email: News@doinikalokbarta.online
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: সেকশন-৬, ব্লক-ক লেইন-১, বাড়ি - ২০/১ মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2025 All rights reserved দৈনিক আলোক বার্তা