খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
সেই স্টোরিতে মেসি লেখেন, কিছু বলার ভাষা নেই... তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং তাদের এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করছি। তার আত্মা শান্তিতে থাকুক।
সেইসঙ্গে মিগেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসি।
এছাড়া, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাব মিগেলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গত সোমবার সিডি তেনেরিফে ও এফসি অ্যান্ডোরার ম্যাচে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুসের সাথে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরপরই তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই দে মিগেল কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। চিকিৎসকরা তাঁকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হলেও তার স্নায়বিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ নভেম্বর সকাল ৮টায় তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ রবিন মিয়া
নির্বাহী সম্পাদকঃ ইরিন তৃষ্ণা
ফোন নাম্বারঃ 01937643838
ফোন নাম্বারঃ 01772666086
Email: News@doinikalokbarta.online
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: সেকশন-৬, ব্লক-ক লেইন-১, বাড়ি - ২০/১ মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2025 All rights reserved দৈনিক আলোক বার্তা