প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর জেটিতে প্রবেশ করেন তিনি। প্রায় ৫০ মিনিট সেখানে অবস্থান করেন। এরপর সোয়া ৪টার পর প্রধানমন্ত্রী জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওনা হন।
পথিমধ্যে তিনি নিজেই প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে মিশে যান জনগণের সাথে। সেখান থেকে প্রধানমন্ত্রী যান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান। সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে আসেন মোংলার দিগরাজ নৌঘাঁটিতে। নৌঘাঁটি এসে তিনি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন। পরে দুপুরে মধ্যাহ্ন বিরতি করেন নৌঘাঁটিতেই। সেখান থেকে বের হয়েই মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসক।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ রবিন মিয়া
নির্বাহী সম্পাদকঃ ইরিন তৃষ্ণা
ফোন নাম্বারঃ 01937643838
ফোন নাম্বারঃ 01772666086
Email: News@doinikalokbarta.online
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: সেকশন-৬, ব্লক-ক লেইন-১, বাড়ি - ২০/১ মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2025 All rights reserved দৈনিক আলোক বার্তা