ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ১১ দল মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
‍

কয়েকটি কেন্দ্রে জামায়াত প্রার্থীর পুলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

দেলাওয়ার বলেন, মাগুড়া মার্কা নির্বাচন হলে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো নির্বাচন বয়কট করবো কিনা। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবো।

 

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট চলছে ।

জানা যায়, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

By Nasim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *