গাজীপুরের টঙ্গী মাজার বস্তি হোন্ডা রোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মোটরসাইকেল উদ্ধার করেছে সিবিআই।

তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেয়া তথ্য মতে গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে। এর আগে গত বুধবার বিকালে টঙ্গী তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা উত্তর এর পরিদর্শক সাজেদুর রহমান তাহসিফের গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, টঙ্গীতে তার গাড়ি উদ্ধারের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

By Nasim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *