ডেস্ক নিউজ : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার রাতে রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রটি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *